ধারাবাহিক গল্পঃ একটি অপুর্ণতার গল্প ।

 পর্বঃ১ 

সময়টি ছিল প্রায় ২০১৯ সালের শেষের দিকে। আমি মাদরাসার তখন আলিম (ইন্টার ) ১ম বর্ষের ছাত্র। প্রতিদিনের মতই আজও গিয়েছিলাম মাদরাসায়। সকাল সকাল পিটি শেষ করে ঢুকলাম ক্লাসে। হাজিরাও হলো । ক্লাস ও চলছে। তখন প্রায় চোখ যেতো একটা ভূতের দিকে। কে সেই ভুত আজ আপনাদের সাথে আগে পরিচয় করিয়ে দিবো। তারপর মূল গল্পে যাবো। 

আমাদের শ্রেণিকক্ষে (যেহেতু মাদরাসার পড়ুয়া মেয়ে) অনেক চুপ চাপ। শিক্ষকগণ কোনো প্রশ্ন না করা পর্যন্ত কথাই বলত নাহ। আর তার বান্ধবিদের সাথেও বেশী কথা বলত না। হালকা চিকন মেয়েটির প্রতি আমি আকর্ষিত। আবেগ দিয়ে নয়। বিবেক দিয়ে। 

তার বড় বোন পড়ত আমাদের মাদরাসার তখন ফাযিল (ডিগ্রী) ১ম বর্ষে। যাই হোক। মেয়েটি তো কারো সাথেই কথাই বলে নাহ। তাহলে তাকে ভালোবাসা যায় কিভাবে। 

প্রথমত আমার চিন্তা ছিলো যদি মেয়েটি আমাকেও ভালোবাসে তাহলে সরাসরি তাকে বিয়ের প্রস্তাব দিবো। তাই আমার বাসাতেও বলেছিলাম মেয়েটির ব্যাপার এ । আমার বাসা থেকেও রাজি। 

রাজি হবার ও কারণ আছে। আমি হুজুর টাইপের আর মেয়েও অনেক আমল-তালিম এ মগ্ন থাকত। এতো পরিমানে পর্দা করত যে। প্রথম বছরে তার পায়ের একটা অংশ ও দেখা যায়নি। 

ভাই বিশ্বাষ করেন। বহুত কষ্টে তার সাথে একটু একটু কথা বললাম তাও পড়া শুনার বিষয়ে। অবশেষে 

তাকে আপনি থেকে তুমিতে আনতে সক্ষম হলাম ৮ মাসের মধ্যেই। 


#চলবে 

Post a Comment

Previous Post Next Post